রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর আদালতে বিনা নোটিশে বিচারকাজ বন্ধ, জনদূর্ভোগ চরমে

উচ্চকন্ঠ   16-Sep-2025   95

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিনা নোটিশে গত ৬ দিন যাবত বিচারকাজ বন্ধ রেখে এজলাস সহ সব রুমে তালা মেরে রাখা হয়েছে।
এঘটনায় এলাকার শত শত বিচার প্রার্থী তাদের নির্দিষ্ট তারিখে আদালতে হাজিরা দিতে এসে দেখছে সব বন্ধ করে রাখা হয়েছে। যার কারণে তারা বিপাকে পড়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা থেকে মিজানুর রহমান নামের এক সাব-ইনেস্পেক্টর উক্ত আদালতে মামলার স্বাক্ষী দিতে এসে নিরুপায় হয়ে আবারও ঢাকাতে ফিরে যায়।
১৬ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও অনেকেই কোটের হাজিরা দিতে এসেছে। তবে কোট হঠাৎ আজ ৬ দিন বন্ধ রাখায় বিপাকে পরেছে বিচার প্রার্থীরা। এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সহ অতি দ্রুত এর সমাধান চায় এলাকার বিচার প্রার্থীরা।
মহেশপুর আদালতের পেশকার জয়ন্ত কুমার জানান, আপাতত বিচারক সঙ্কট থাকায় এবং জেলা আদালতে বিচার কাজে চাপ থাকায় সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে খুব দ্রুত আবারও নিয়মিত আদালত পরিচালিত হবে।

office@ukantho.com


Photo

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ

এফএনএস:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ...

Photo

অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে

এফএনএস এক্সক্লুসিভ: দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বৈত নাগরিকত্বধারী...

Photo

হাদিকে গুলি: মামলায় কেবল ফয়সালের নাম

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় গত...

Photo

কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, পরিবারে উদ্বেগ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ রিফাত হোসেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত