সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

উচ্চকন্ঠ   20-Jun-2025   55

Photo

এফএনএস: রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আরাফাত (১৮), একই এলাকার মোহাম্মদ আনিস (১৮) ও মোহাম্মদ রিয়াজ (১৮)। দুর্ঘটনার পর তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেলওয়ে পুলিশ জানায়, রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন তিন তরুণ। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। তবে কোন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। আমরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তাড়াহুড়ো করে লাশ নিয়ে গেছেন। চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, নিহত তিন তরুণ পেশায় গাড়ির হেলপার (সহকারী)। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, নিহত তিন তরুণ রাতের ওই সময়ে রেললাইনে কী করছিলেন এবং কীভাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে মাশকলাই চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের...

Photo

৮নং মালিয়াট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জে প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের মালিয়াট...

Photo

কালীগঞ্জ সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ পৌর ৭নং ওর্য়াড দলের বিশাল জয়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

ঈদে এক কোটি পরিবার পাবে বিনামূল্যে ১০ কেজি করে চাল

এফএনএস: ঈদের (ঈদুল ফিতর) সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত