সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: স্ত্রী নিহত, স্বামী আহত

উচ্চকন্ঠ   11-Apr-2025   61

Photo

এফএনএস: যশোরের শার্শায় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেল চালক তার স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী দুজনে নাভারন বাজারে দিকে যাচ্ছিলেন। পথে শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া খাতুন রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে-আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো...

Photo

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ

এফএনএস: সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে...

Photo

‘মব’ বলতে নারাজ প্রেস সচিব, বলছেন ‘প্রেশার গ্রুপ’

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বলা হচ্ছে মব...

Photo

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইরে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত