বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ছিনতাইকারীরা খুলে নিলো যুবকের পোশাক-জুতাও

উচ্চকন্ঠ   12-Jul-2025   53

Photo

এফএনএস: দিন দিন রাজধানীতে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারি করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছিনতাইকারীদের। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অভিনব ছিনতাইয়ের কৌশল। এমনই ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর শ্যামলীতে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ছিনতাইকারীরা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা সব কিছু কেড়ে নেওয়াসহ ভুক্তভোগীর গায়ের পোশাক ও পায়ের জুতাও খুলে নিচ্ছেন। শনিবার শেরে বাংলানগর থানার ওসি ইমাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। ইমাউল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ জমা পড়েনি। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমি টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের মাধ্যম থাকলে আমাদের বিস্তারিত দিন। আমি ভুক্তভোগীর সঙ্গে কথা বলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। এসময় তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসতে দেখা যায় তিনজনকে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন। বাকি দুজন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে এসে অবস্থান নেন। এসময় চালকের পিছে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়েন। অভিযুক্ত তিন ছিনতাইকারীর মধ্যে দুজনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা গেছে। পরে দুই ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকাসহ সবকিছু ছিনিয়ে নেন। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয় এবং তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে তিন ছিনতাইকারীকে আবারও কাজী অফিসের দিকে পালিয়ে যেতে দেখা যায়।

office@ukantho.com


Photo

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

এফএনএস: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধু প্রাণ...

Photo

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্প উদ্যোক্তা রাসেলের মনোনয়নপত্র দাখিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪...

Photo

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

এফএনএস: শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত