রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

উচ্চকন্ঠ   15-Jun-2025   45

Photo

এফএনএস: শেরপুর সদরে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। জেলা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে নিজ বাড়ি ভাতশালার দিকে যাচ্ছিলেন। এসময় বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যান। এ ঘটনার পর শাম্মী ডিলাক্স বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে কিছু সময় এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

office@ukantho.com


Photo

অনেক প্রতিষ্ঠানেই বিল্ডিং আছে, সেবা নেই: আসিফ নজরুল

এফএনএস: কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রসঙ্গে আলাপকালে প্রবাসী...

Photo

সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

এফএনএস: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ভারত-পাকিস্তান...

Photo

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত...

Photo

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে

এফএনএস: সাক্ষ্যগ্রহণের মাত্র ১১ কার্যদিবসে শেষ হয়েছে মাগুরার শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত