মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নেত্রকোনায় থানার পাশে মুদিদোকানিকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   07-Oct-2025   73

Photo

এফএনএস: নেত্রকোনার মোহনগঞ্জে থানার মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদিদোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানার মোড়ে তার নিজ দোকান নারায়ণ স্টোর-এর ভেতর এ হত্যাকান্ড ঘটে। নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানার মোড়ে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে এক ক্রেতা দোকানের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে নারায়ণ পালের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে আশপাশের বিভিন্ন দোকান ও ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মোহনগঞ্জ মনিহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, এমন নৃশংস হত্যাকান্ডে আমরা হতবাক। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো ব্যবসায়ীর সঙ্গে এমনটি না ঘটে। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নওগাঁয় বাবা-মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

এফএনএস: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার করেছে...

Photo

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী...

Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি...

Photo

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

এফএনএস: সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত