সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বাস শ্রমিকদের অবরোধ: ইজি বাইক চালকদের হামলায় বাস চালক আহত

উচ্চকন্ঠ   29-Sep-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহের ডাকবাংলা বাজার ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকায় ইজি বাইক চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন ইজি বাইক চালক বাসস্ট্যান্ডে বাস শ্রমিকদের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করলে লাল্টু ড্রাইভার নামের এক বাস চালক গুরুতর আহত হন।।
তিনি হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দক্ষতার সঙ্গে গাড়ি চালিয়ে আসছেন।
ঘটনার পরপরই ক্ষুব্ধ বাস শ্রমিকরা মহাসড়কে বাস দাঁড় করিয়ে অবরোধ শুরু করে। এতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উভয় পাশে অনেক গাড়ি আটকে পড়ে এবং ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি অফিসগামী সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বাস মালিক সমিতি ও শ্রমিকরা জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, ইজি বাইক চালকদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ঝিনাইদহ সদর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বিকেল পর্যন্ত অবরোধ তুলতে পারেননি। ফলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মঞ্জুরুল আহসান, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন...

Photo

ঝিনাইদহে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সংলাপে ‘জনতার মুখোমুখি’ প্রার্থীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে...

Photo

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

এফএনএস: চাঁদপুর সদরে পুকুরে ডুবে মা-ছেলেসহ তিন জনের করুণ মৃত্যু হয়েছে।...

Photo

প্রতিবেশীর সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর লাশ, অভিযুক্তদের বাড়িতে আগুন

এফএনএস: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির টয়লেটের সেপটিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত