শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী গণধর্ষণ, গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   07-Aug-2025   64

Photo

এফএনএস: ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ময়মনসিংহে র‌্যাব-১৪ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে র‌্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম্যাজিক সোয়েটার কোম্পানির এক নারী কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নেয় প্রেমিক মো. মামুন মিয়া (২৫)। পরে ভিকটিমকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে মামুন তার তিন বন্ধুসহ জোরপূর্বক গণধর্ষণ করে। র‌্যাব অধিনায়ক নয়মুল হাসান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‌্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযান পরিচালনা করে কুমিল্লা সদর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনার মূল হোতা মামুন মিয়া এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানান র‌্যাব-১৪ এর অধিনায়ক। ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এবং র‌্যাব কর্মকর্তা মো. নাজমুল হক।

office@ukantho.com


Photo

সাভারে কমিউনিটি সেন্টারের ৫ টিসহ ৬টি খুনে জড়িত সম্রাট, দাবি পুলিশের

এফএনএস: সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া লাশ উদ্ধারের...

Photo

১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

এফএনএস: আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি...

Photo

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

এফএনএস: বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন...

Photo

কোটচাঁদপুরে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত