বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

উচ্চকন্ঠ   21-Feb-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনার মিছিল থামছেই না। এবার প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি কলার হাট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আরাপপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলে দুই জন আরহীর সাথে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরহীরা গুরতর আঘাত প্রাপ্ত হয় এবং দুর্ঘটনা স্থলেই শান্ত হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। অপর যুবক টোটন হোসেন (২৪)কে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই ঢাকা মেডিকেলে রেফার্ড করে।
দুর্ঘটনা স্থলে মৃত শান্ত হোসেন ঝিনাইদহ শহরের ছিমছাম লন্ড্রির মালিক আরাপপুর নিবাসী শাহিনের ছেলে। মোটরসাইকেলের অপর আরোহি যুবক হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যাপারী পাড়ার টোটন হোসেন। পরে টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়। ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন টোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনায় খবর সোনার সাথে সাথে ঘটনাস্থলে আমি নিজেই উপস্থিত হয়। ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এদুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় অপর যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয় বলে জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেনের মাধ্যমে আমরা জানতে পারি।
নিহত দুই পরিবারে মাঝে চলছে শোকের মাতম।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, দুর্ঘটনার খবর শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুর্ঘটনায় নিহত দুই যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত...

Photo

ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি: শামসুজ্জামান দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারকে...

Photo

কিশোরগঞ্জ শহরের বাসায় মিলল পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ

এফএনএস: কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ...

Photo

ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

এফএনএস:ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত