প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 14-Oct-2025 74
মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলার থানা রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন মাহমুদ পিয়াল।
প্রধান অতিথির বক্তব্যে সুজা উদ্দিন মাহমুদ পিয়াল বলেন, কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদল ইতোমধ্যে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই আগামী ২৮ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঐদিন যুবদলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন— কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, মাসুদ রানা, হুমায়ুন কবির ডালিম, মুস্তাফিজুর রহমান কাজলসহ প্রমুখ।
এছাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন
office@ukantho.com