সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

উচ্চকন্ঠ   24-Jul-2025   49

Photo

এফএনএস: ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ব্যাংক লুটের টাকায় ককটেল কিনে নাশকতা চালাচ্ছে: রিজভী

এফএনএস: বিভিন্ন ব্যাংক থেকে লুট করা টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে...

Photo

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না: নাহিদ

এফএনএস: মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র- এসব...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় শশুরের বটির কোপে পুত্রবধূ নিহত, ঘাতক শশুর আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় মানসিক ভারসাম্যহীন...

Photo

শৈলকূপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত