বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দুই টুকরো কমলা খাওয়ায় এতিম কিশোরকে অকথ্য নির্যাতন: থানায় অভিযোগ দায়ের: পালিয়েছে অভিযুক্ত শিক্ষক

উচ্চকন্ঠ   05-Mar-2025   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হাসপাতালের মেঝেতে ব্যাথা আর যন্ত্রনায় কাতরাচ্ছে ইয়াতিমখানার কিশোর সাগর হোসেন (১৬)। ক্রিকেট খেলার স্ট্যাম্প ও লাঠির অসংখ্য আঘাতের দগদগে ক্ষতচিহ্ন তার শরীরে। শরীরের প্রতিটি অংশের এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না মমতাময়ী মা। ছেলের উপর নির্যাতনের ক্ষতগুলো হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। আর অঝোরে ঝরাচ্ছেন চোখের জল। ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ ইয়াতিমখানার বাসিন্দা এতিম সাগর হোসেনকে পাশবিক নির্যাতন করার পর ভর্তি করা হয় হাসপাতালে। ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ ইয়াতিমখানায় বুধবার ঘটেছে এই অমানুষিক নির্যাতনের ঘটনা। এ ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার।
সরেজমিন তদন্তে জানা যায়, মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে এ ঘটনা। ইফতারে বেচে যাওয়া মাত্র দুই টুকরো কমলা খেয়েছিল কিশোর সাগর হোসেন। এরপর শুরু হয় নির্যাতন। দঁড়ি দিয়ে হাত-পা বেধে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধরের কারণে সাগরের সারা শরীরে দগদগে ক্ষত সৃষ্টি হয়েছে। ওই শিক্ষক সাগরের সাথে ইয়াতিমখানার রায়হান উদ্দিন নামের আরো এক শিশুকেও মারধর করেন। তিনি দীর্ঘদিন ধরে প্রায়ই ইয়াতিমখানার এতিমদের উপর একইভাবে নির্যাতন করে থাকেন। পাশবিক এমন নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এতিম কিশোর সাগর হোসেনের মা মধুমালা খাতুন জানান, গত সোমবার এক ব্যক্তি ইয়াতিমখানায় ইফতারের আয়োজন করেন। ইফতার শেষে কিছু কমলালেবু বেঁচে যায়। রাতে ইয়াতিমখানার বাসিন্দা কিশোর সাগর হোসেন সেখান থেকে দু-টুকরো কমলা খায়। এ কারনে বুধবার ফজরের নামাজ শেষে তাকে দঁড়ি দিয়ে হাত-পা বেঁধে মেহগনি গাছের ডাল এবং ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে বেধড়ক মারপিট করেন শিক্ষক ইমরান হাওলাদার। মারপিটে সাগর গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে তারা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার। তিনি অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
ইয়াতিমখানার সুপার জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। এতিম কিশোর সাগরকে এভাবে মারপিটের ঘটনায় মাওলানা শিক্ষক ইমরান হাওলাদারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পরপরই তিনি পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় আমি নিজে বাদি হয়ে অভিযোগ দিয়েছি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ওই শিক্ষককে ইয়াতিমখানা থেকে বরখাস্ত করেছেন কর্তৃপক্ষ। ইয়াতিমখানার সুপার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক-৬

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

কালীগঞ্জ শহরে আধুনিক মুক্তমঞ্চের দাবি সর্বস্তরের মানুষের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইহের কালীগঞ্জ শহরে একটি আধুনিক,...

Photo

এটা আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমার...

Photo

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত