বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

উচ্চকন্ঠ   28-Aug-2026   22

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ১৩ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬৮/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের আলমের আমবাগান এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। গয়েশপুর বিওপির সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

office@ukantho.com