বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   03-Aug-2025   53

Photo

এফএনএস:চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনা মীমাংসার জন্য গত শুক্রবার রাতে সালিশ বৈঠক ডাকে। সেখানে হাতাহাতি ও মারধরের ঘটনায় মেয়ের বাবা মারা যান। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাটহাজারী থানার স›দ্বীপ কলোনিতে।থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত ২৭ জুলাই বিদ্যালয় থেকে স›দ্বীপ কলোনির বাসায় ফিরছিল। পথে জোর করে তাকে তুলে নিয়ে যায় নোয়াখালীর সুবর্ণচরের যুবক রিফাত (২২)। সে পেশায় নির্মাণশ্রমিক। তার খালার বাড়ি স›দ্বীপ কলোনিতে।ঘটনার সময় তার সহযোগী হিসেবে ছিল জাহিদ, বাদল, রিপন ও আবদুর রহমান। মেয়েটিকে নিয়ে বিয়ের রেজিস্টারে জোর করে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে মেয়েকে না পেয়ে পরিবার ওই দিন ২৭ জুলাই হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরদিন হাটহাজারী থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থানা এবং স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে মীমাংসার জন্য উভয়পক্ষ আমতলী সন্দ্বীপ কলোনিতে সালিশ বৈঠকে বসে। এলাকার মাতবররা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ছেলে ও মেয়েপক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মেয়ের বাবা ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে পড়েন। তাকে চৌধুরীহাট ম্যাক্স কেয়ার হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ প্রসঙ্গে রোববারসকালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় গত শনিবার রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।তিনি বলেন, নিহতের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আমতলী স›দ্বীপ কলোনিতে সালিশ বৈঠকে মারামারি হয়। মারামারিতে একজন মারা যান। পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট এমএ মজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে...

Photo

কিশোরগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

এফএনএস: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে...

Photo

জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহকে...

Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত