শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরগঞ্জে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

উচ্চকন্ঠ   02-Apr-2025   35

Photo

এফএনএস: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সোমবার দিনগত গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫)। তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করেন ওই গৃহবধূর স্বামী। ঈদের দিন সোমবার সন্ধ্যার পর বাজার পাহারা দিতে স্বামী ঘর থেকে বের হয়ে যান। এরপর খাবার খেয়ে গৃহবধূ তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন হাকিম। পরে তিনি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে ভোরে বাড়িতে ফিরলে স্বামীকে ঘটনাটি জানান ওই গৃহবধূ। এদিকে ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আমন সংগ্রহ মৌসুমের অনলাইন লটারিতে কৃষক নির্বাচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান...

Photo

নড়াইলের জয়পুর ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের...

Photo

সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে বেঁধে বাসায় ডাকাতি

এফএনএস: জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০)...

Photo

ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত