বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ১৫ জন আহত, বাড়ীঘর ভাংচুর

উচ্চকন্ঠ   12-Mar-2026   85

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর। এলাকায় উত্তেজনা থাকা মোতায়েন করা হয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাক-বিতন্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৪১৮ বোতল স্কাফ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মহেশপুর থানার রুলী...

Photo

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা...

Photo

সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভান্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সমুদ্রসীমার...

Photo

কালীগঞ্জে বৃদ্ধ ভ্যান চালককে ১ লক্ষ টাকা চাঁদা দাবী, না পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে ডাবল মার্ডার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত