বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৪১৮ বোতল স্কাফ উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উচ্চকন্ঠ   16-Jun-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার মহেশপুর থানার রুলী এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মহেশপুর উপজেলার রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪১৮ বোতল অবৈধ স্কাফ সিরাপ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রাকিব আহম্মেদ আলীফ (২৪), পিতা মো. শাহাজান আলী, গ্রাম-যাদবপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এবং উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-৬, ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইয়ামীম মুবিন সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার আসামি আটক, ফাঁসির দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু...

Photo

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য...

Photo

কালীগঞ্জে ৯ ও ১০নং ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭...

Photo

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসফেরত যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদর্ক: ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত