বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ভূমি সেবা সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   21-May-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলা-এ ভূমি সেবা সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা ভূমি অফিস-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহেশপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, সর্বোচ্চ করদাতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমি সেবায় অবদান রাখা ব্যক্তি ও করদাতাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা ভূমি সেবা কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী বেইজিং

এফএনএস: বাংলাদেশ ও চীন একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর করতে সম্মত হয়েছে।...

Photo

নুরুকে হত্যার উদ্দেশে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশে আঘাত...

Photo

স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী সংবাদ কর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা...

Photo

কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

জামির হোসেন: কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত