বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের ব্যবসায়ী লালু ও ছেলে সৌরভের নকল মোবাইলের ব্যবসা; চাকরি ছাড়ায় মিথ্যা মামলা ম্যানেজারের বিরুদ্ধে

উচ্চকন্ঠ   30-Oct-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চাকরী ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল নামে এক কর্মচারিকে হত্যার হুমকী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে ঝিনাইদহ সুইট হোটেলের মালিক আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় আসাফুর রহমান হিমেলের স্ত্রী মরিয়ম আক্তার, মা শাহিন শাহানা হীরা ও শ্যালকের স্ত্রী শুলেখা খাতুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাফুর রহমান হিমেল দাবী করেন, তিনি লাইভওয়ার নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে চাকরি করতেন। লাইভওয়ার হলো পুরাতন ফোন এক্সেঞ্জ কোম্পানী। এই কোম্পানীর সঙ্গে অংশিদারিত্ব চুক্তির মাধ্যমে আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ ঝিনাইদহে দুইটি শাখা খোলেন।
আসাফুর রহমান হিমেল পায়রা চত্বর শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পলনকালে তিনি জানতে পারেন লাইভওয়ারের সাইনবোর্ড ও ব্র্যান্ডিং ব্যবহার করেন সাজেদুর রহমান সৌরভ ঢাকা থেকে দুই নাম্বার মোবাইল ফোন কিনে আর, টেডার্সের মেমোতে বিক্রি করছেন। এ নিয়ে কাস্টমারদের সঙ্গে হিমেলের প্রায় বাদানুবাদ হতো।
এছাড়া সৌরভ অধিক লাভের আশায় ঢাকা থেকে রিফারবিশ নকল ফোন কিনে এনে অরজিনাল বলে বিক্রি করলেও তার পার্টসগুলো নকল ছিল। এই নকল মোবাইল বিক্রির প্রতিবাদ করে তিনি মালিক পক্ষকে হিমেল জানিয়ে দেন তিনি আর চাকরি করবেন না। সে মোতাবেক ২০২৫ সালের ৭ মার্চ স্টক ও সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে আসাফুর রহমান হিমেল চাকরী ছেড়ে দেন।
চাকরী ছাড়ার তিনমাস পরে নকল মোবাইল ফোন বিক্রেতা আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ ২২ লাখ টাকার মিথ্যা আত্মসাতের মামলা করেন এবং শহরব্যাপী পোস্টারিং করে সম্মানহানী করেন। এছাড়া আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ বিভিন্ন সময় তাকে হত্যার হুমকী দিচ্ছেন, যা সমাজিক যোগোযাগ মাধ্যমে ভাইরাল হয়। এখন তিনি পরিবার পরিজন নিয়ে ভীত সন্ত্রস্ত জীবন যাপন করছেন বলে সংবাদ সম্মেলনে দাবী করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০...

Photo

কালীগঞ্জে শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলামের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয়...

Photo

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি...

Photo

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত