মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও

উচ্চকন্ঠ   02-Jan-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে হঠাৎ আর্তনাদ আর আগুনের লেলিহান শিখায় আকাশ কালো হয়ে ওঠে! কৃষক বাবলু শেখের বসতঘরে লাগা ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় তার তিলে তিলে গড়া স্বপ্ন। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা কেবল প্রাণটুকু নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।
শৈলকুপা ফায়ার সার্ভিস খবর পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়ে। তবে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে যোগ দেয় শৈলকুপা বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) ক্যাম্পের বীর সেনাসদস্যরা। বৃহস্পতিবার দুপুরে সেনা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে কৃষক বাবলু শেখের সবটুকু সম্বল আগুনে পুড়ে যায়।
ঘটনার খবর শুনে এক মুহূর্তও দেরি করেননি শৈলকুপার জনপ্রিয় ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। তিনি সশরীরে ক্ষতিগ্রস্ত নাগপাড়া গ্রামে ছুটে যান। শোকার্ত পরিবারের মাথায় হাত রেখে তিনি দেন সান্ত্বনা। "আমরা আপনার পাশে আছি।" — এই আশ্বাস দিয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, কম্বল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদানের ঘোষণা দেন। একইসাথে সরকারিভাবে আরও বড় ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রমাণ করলেন, প্রশাসন কেবল ফাইলবন্দী কাজ নয়, বরং জনগণের সেবক।
ইউএনও মাহফুজুর রহমানের এমন দ্রুত পদক্ষেপ এবং বাংলা সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছে পুরো শৈলকুপাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা লিখছেন, "এমন মানবিক অফিসারই আমাদের গর্ব!"

office@ukantho.com


Photo

নীলফামারীতে স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে...

Photo

ঝিনাইদহে ১৬শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ১৬’শ কৃষকের মাঝে...

Photo

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান...

Photo

স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা: ৬ নারী আটক

এফএনএস: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় প্রতারণা করে এক নারীর কাছ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত