রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী

উচ্চকন্ঠ   02-Oct-2025   61

Photo

এফএনএস: বগুড়ার আদমদীঘিতে লাবণী ওরফে লাভলী আক্তার (২২) নামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে মসজিদের কাছে লাশ ফেলে স্বামী আল আমিন পালিয়ে গেছেন। গত বুধবার রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামের আল আমিনের সঙ্গে তার স্ত্রী লাবণী ওরফে লাভলী আক্তারের দাম্পত্য কলহ চলছিল। গত বুধবার সন্ধ্যার পর মাছ কাটা নিয়ে স্বামী আল আমিন তাকে চড়-থাপ্পড় দেন। স্বামীর ওপর অভিমান করে লাবণী রাত ৮টার দিকে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা টের পেয়ে ডাক-চিৎকার করেন। তখন স্বামী আল আমিন তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে লাবণী মারা যান। এরপর লাশ বাড়ির কাছে মসজিদের পাশে রেখে আল আমিন পালিয়ে যায়। ওসি মোস্তাফিজুর রহমান জানান, দাম্পত্য কলহে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর জনরোষের ভয়ে স্বামী আল আমিন লাশ ফেলে পালিয়ে যান। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। আপাতত থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করছেন ব্রিটিশ...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

বেসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী...

Photo

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে...

Photo

ধর্ষকদের ফাঁসির দাবি, আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী

এফএনএস: মাগুরার ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত