রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কারাতে প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট প্রদান

উচ্চকন্ঠ   23-Feb-2025   41

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রোববার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, পরিচালক কাজী আলী আহমেদ লিকু, সদর উপজেলার জাইকা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আনসারীসহ অন্যান্যরা।
দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্জন করা দুই শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানায়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল শেখানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলা। আয়োজকরা আরও জানান, নারীদের আত্মরক্ষার জন্য কারাতে অত্যন্ত কার্যকর একটি কৌশল, যা তাদের দৈনন্দিন জীবনে সাহস ও নিরাপত্তার বোধ জোগাবে। উপস্থিত অতিথিরা প্রশিক্ষণের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মহেশপুরে ভূমি সেবা সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের...

Photo

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিকে কুপিয়ে জখম

এফএনএস: পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি...

Photo

গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

এফএনএস: গাজায় ইসরায়েল ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল...

Photo

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত