বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগান তৈরির চেক বিতরণ

উচ্চকন্ঠ   21-May-2026   33

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান তৈরিতে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যেকের হাতে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোতে ছাদ বাগান তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজায়নের সম্প্রসারণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

office@ukantho.com


Photo

ব্যবসায়ীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

এফএনএস: ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ১৫ জন আহত, বাড়ীঘর ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি...

Photo

কুমিল্লায় সেপটিক ট্যাংকে মিললো শিশুর লাশ

এফএনএস:কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর...

Photo

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

এফএনএস: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত