শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বাইসাইকেল র‌্যালি

উচ্চকন্ঠ   30-Jun-2025   42

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০জুন) সকালে শহরের আজাদ রেস্ট হাউজের সামনে থেকে ইয়েস গ্রুপের আয়োজনে এক র‌্যালি বের করা হয়।
র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের পায়রা চত্বর হয়ে, হামদহ ঘুরে, আরাপপুর হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ। সেসময় উপস্থিত ছিলেন সনাকের সদস্য এন এম শাহজালাল, নাসরিন ইসলামসহ অন্যান্যরা।
আয়োজকরা আশা করেন, এই সাইকেল র‌্যালির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজ করবে।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারন, গ্রেপ্তার ৩

এফএনএস: চুয়াডাঙ্গায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহে বাজারে নিত্য...

Photo

নড়াইলে শিশু নুসরাত হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ৩...

Photo

লালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

এফএনএস (লালপুর, নাটোর) : নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত