মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   30-Dec-2025   72

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের ফয়লা সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলাসহ দেশজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।

office@ukantho.com


Photo

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫)...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস ভয়েস" এর কমিটি গঠন।

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক...

Photo

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাই একজন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের...

Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত