সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিককে কুপিয় জখম, অবিলম্বে সন্ত্রাসীকে গ্রেফতারের দাবী

উচ্চকন্ঠ   22-Oct-2025   226

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারের ত্রাস, ভয়ংকর সন্ত্রাসী আনার কুপিয়ে গুরুতর আহত করেছে আছাদুজ্জামান সনেট নামের এক সাংবাদিককে। সাংবাদিক সনেট বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
জানাযায়, সন্ত্রাসী আনার সাংবাদিক সনেটের নামে সম্প্রতি ফেসবুকে একটি মিথ্যা পোস্ট দিলে সে ২১ অক্টোবর রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ী ফেরার পথে মাজার রোডে আনারকে দেখতে পেয়ে তার কাছে এ মিথ্যা পোস্টের কারণ জানতে চান। এসময় সন্ত্রাসী আনার তার সাথে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ভুক্তভোগী সাংবাদিক সনেট এর প্রতিবাদ করলে সন্ত্রাসী আনার আকস্মিকভাবে সনেটকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসী আনার তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সাংবাদিক সনেটের মাথায় কোপ দেয়। কোপটি সাংবাদিক সনেটের ডান কানের নীচে লাগলে মারাত্মক জখম হয়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। ঘটনাটি জানতে পেরে কালীগঞ্জের সকল সাংবাদিক হাসপাতালে ছুটে যান এবং সাংবাদিক সনেটের চিকিৎসার খোঁজখবর নেন। তারা সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসী আনারকে দ্রæত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবী জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হামলার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
এদিকে আহত সাংবাদিক সনেটকে দেখতে ও তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: ফ্যাসিবাদের বিভিন্ন শাখা-প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বলে মন্তব্য...

Photo

শৈলকুপায় মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাঠ থেকে...

Photo

বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

এফএনএস: বিএনপির দুই কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির ও তাহসিনা রুশদীর লুনার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত