রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

উচ্চকন্ঠ   02-Aug-2025   63

Photo

এফএনএস: গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী বি এম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শহরের পাথালিয়া নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, ‘বাস এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ৪১তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কাজীপাড়া ফুলহরি মাদ্রাসা...

Photo

কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী...

Photo

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

এফএনএস: সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের...

Photo

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত