প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তায় সহযোগিতার লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা
উচ্চকন্ঠ 19-Sep-2025 73
প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপুজায় সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সনাতনী সম্প্রদায়ের দুর্গাপূজায় সার্বিক সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের নির্দেশনা মুলক মতবিনিময় সভার আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ০৪ আসনে মনোনয়ন প্রত্যাশী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনসার আলী, আবু জাফর, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আবদার আলী, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, পৌর কৃষক দলের আহবায়ক ক্বারী মোঃ ফোরকান আলি, সদস্য সচিব ইয়ানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ পৌর বিএনপি নেতা বাবুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলমান সহ সকল জাতি ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। আমরা সকলেই বাংলাদেশী। অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে কাজ করেছেন ঠিক সেভাবেই তিনি এবং তার দল তাদের পাশে থেকে কাজ করে যাবেন। তিনি আরো বলেন, আপনাদের পূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সে দিকে আমি ও আমার দলের প্রতিটা নেতা কর্মী সর্বক্ষণ কাজ করে যাবে।
office@ukantho.com