শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন এমপি আবু তালিব

উচ্চকন্ঠ   25-Feb-2026   67

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন নবাগত এমপি মাওঃ আবু তালিব। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে ওই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তিনি। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সাংসদ নিজেই ঝাড়ু হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, গত ৩/৪ দিন আগে এমপি আবু তালিব শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে চাদাবাজদের অবৈধ চাদা আদায় বন্ধ করেন। এতে তিনি এলাকায় সাধারন মানুষের থেকে ব্যাপক প্রসংসা প্রিয় ব্যাক্তি হয়ে উঠেছেন।
সাংসদ আবু তালিবের নেতৃত্বে পরিচ্ছন্ন টিম শহরের বড় বাজার ও জনতা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচারণাও চালান। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাও এমপির উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
এমপি আবু তালিব বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়তে শুধু পৌরসভার ওপর নির্ভর করলে হবে না। এসব কাজে পৌর নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি নিয়মিত এমন কর্মসূচি চালু রাখার আশ্বাস দেন। সেইসাথে পৌরবাসীদেরও তাদের নিজ নিজ এলাকায় পরিষ্কার রাখতে আহ্বান জানান।
এমপি র সাথে পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য কালীগঞ্জ গড়ার প্রত্যায় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এতে সাধারণ মানুষের মধ্যেও একটি ইতিবাচক সাড়া পড়বে বলে আশা করছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগান তৈরির চেক বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের...

Photo

মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা...

Photo

থানা ব্যারাকে নারী কনস্টেবলকে ৫ মাস ধরে ধর্ষণ সহকর্মীর

এফএনএস: ঢাকা জেলার আওতাভুক্ত একটি থানায় একজন নারী কনস্টেবলকে ‘বিয়ের...

Photo

বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ, আহত ১০

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত