শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভিটে-মাটি থেকে উচ্ছেদের চক্রান্ত, নিরাপত্তা চান মুক্তিযোদ্ধা ইউসুফ আলী

উচ্চকন্ঠ   02-Dec-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে ভিটে-মাটি থেকে উচ্ছেদ করতে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তার বসত বাড়িতে দিনে রাতে উৎপাত করা হচ্ছে, কেটে ফেলা হয়েছে বাড়ির পাশে লাগানো মেহগনি, নিম, জাম এবং সুপারী গাছসহ সবজি ক্ষেত। কেটে ফেলা সেইসব গাছ হাতে নিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি তার জীবনের নিরাপত্তাসহ বিচার চান প্রশাসনের কাছে। ইউসুফ আলী ঝিনাইদহ শহরের আরাপপুর সোনালী পাড়া এলাকার বাসিন্দা।
ইউসুফ আলী জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধা আর আমার পরিবারের উপর ধারাবাহিকভাবে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে। এমনকি মেরে ফেলার হুমকীও দেয়া হচ্ছে।
কারা এই হামলা নির্যাতন করছে এমন প্রশ্নে তিনি জানান, কারোর নাম বলা সম্ভব নয় এতে বিপদ আরো বেড়ে যেতে পারে। তবে তার বাড়ির পাশের একটি ভিটে জমিতে লাগানো ফসল কেটে দেয়ার সময় চাঁনপাড়া এলাকার ওহেদ আলী এবং তার পুত্র মাদকাসক্ত সুজনকে হাতে নাতে ধরে ফেলেন প্রতিবেশি পুলিশ সদস্য ওলিয়ার মোল্লার স্ত্রী মনোয়ারা বেগম এবং তার মেয়ে রিনা পারভিন। সে সময় সন্ত্রাসী সুজন, ওয়াহেদ আলী এবং সাজেদা খাতুন সেজি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনোয়ারা বেগমের বাড়িতে হামলা চালায়।
এ ঘটনায় তার মেয়ে রিনা পারভিন ঝিনাইদহ আদালতে একটি মামলা করেন। যার মামলা নং সি আর ২১/২০২৫। বিচারাধীন সেই মামলায় ইউসুফ আলীকে স্বাক্ষী করা হয়।
এবিষয়ে চাঁনপাড়ার হারুন নামের একজন জানান, তাদের এই বিরোধ দীর্ঘ দিনের। স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন লাভ হয়নি। তবে ইউসুফ আলী ক্ষতিগ্রস্ত এটা ঠিক। তিনি আরও জানান, আদালতে যেহেতু মামলা চলমান আছে তাই আদালতে সমাধান আসতে পারে।
এবিষয়ে অভিযুক্ত সুজনের মা সেজি জানান, তারা নির্দোষ তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসনো হচ্ছে। ইউসুফ আলীর গাছ কাটার বিষয়টিও সাজানো। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি তবে যেহেতু ঝিনাইদহ আদালতে একটি মামলা চলমান আছে তাই আমরা এখানে কিছুই করতে পারি না আদালতের নির্দেশ ছাড়া। তবে আদালত নির্দেশ দিলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

সুষ্ঠু নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রে জনগণ বিভ্রান্ত হবে না: রিজভী

এফএনএস:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

তারেক রহমান প্রধানমন্ত্রী ও এ্যাড. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের...

Photo

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা...

Photo

কালীগঞ্জে মুয়াজ্জিনকে হত্যার চেষ্টা করেছে খুনের আসামী যুবলীগনেতা সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যার এজাহারভুক্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত