রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে একইদিন দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

উচ্চকন্ঠ   10-May-2025   55

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে একই দিন সন্ধ্যায় অসুস্থাবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ছোট ভাই চাপরাইল অঞ্চলের জনপ্রিয় শিক্ষক অনুপমপুর গ্রামের দলিলুর রহমান ওরফে দুলা খাঁ (৬৫)।
জানা যায়, গত ৯ মে বৃহস্পতিবার মৃত শমসের আলী খানের বড় ছেলে মুজিবুর রহমান খাঁন ওরফে পাতা খাঁ দীর্ঘ রোগ ভোগের পর মারা যান। অসুস্থাবস্থায় এ সংবাদ শুনে ছোট ভাই উপজেলার একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দলিলুর রহমান খাঁন ওরফে দুলা খাঁ জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে দলিলুর রহমান খাঁন ডাক্তার আরিফুল ইসলাম খাঁন নাঈম নামে একমাত্র সন্তান ও স্ত্রী রেখে গেছেন। একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

একটি বড় দল সংস্কার থেকে সরে গেছে: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

এফএনএস: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন...

Photo

মে মাসে শেখ হাসিনার বিচার শুরু, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী...

Photo

১৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষ রক্ষা হয়নি: ছোট ভাইয়ের পাশেই কবর হলো ইউনুচ আলীর

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দিন ধরে জীবন-মৃত্যুর সাথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত