বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

উচ্চকন্ঠ   08-Aug-2025   49

Photo

এফএনএস: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান, গত বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে, আদাবর থানা সূত্রে জানা গেছে, একই দিনে পরিচালিত অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২) ও মো. রুস্তম আলী (৫০)। এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ...

Photo

চট্টগ্রামে পেট্রোল বোমা হামলায় দগ্ধ সেই নারীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় পেট্রোল বোমা হামলায় দগ্ধ...

Photo

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৩৪৩ জন

এফএনএস: রাজধানীসহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গতকাল...

Photo

শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে নদীতে, চালক ও হেলপার নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত