শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফয়জুল করিম

উচ্চকন্ঠ   23-Oct-2025   99

Photo

এফএনএস:বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত বুধবার ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা গত বুধবার এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন। ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ছিলেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন। আওয়ামী লীগের এই বৈরী সময়ে কেন এই দলে যোগ দিলেন এমন প্রশ্নের জবাবে ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি। তবে কী পদ্ধতিতে কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন, এই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন ফয়জুল করিম মুবিনের কোনো পদ নেই। এ ছাড়া তার মাথাও ঠিক নেই। কাজেই তার আওয়ামী লীগে যোগদানেরও কোনো গুরুত্ব নেই।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: উপদেষ্টা আসিফ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

Photo

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, চিফ হুইপ নাহিদ

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর...

Photo

হরিণাকুন্ডুতে সরকারি জমি দখলে ভূমিদস্যু চক্র: জাল দলিলে কলেজ ছাত্রাবাস ও হাসপাতালের জায়গা কব্জা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

Photo

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত