প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
উচ্চকন্ঠ 24-May-2025 72
মঞ্জুরুল আহসান, নিজস্ব প্রতিবেদক:
কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে পরিষদের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এবারে ১ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৯০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুলফিকার আলীর সঞ্চালনায় বাজেট ঘোষনা করেন প্যানেল চেয়ারম্যান আবু তাহের। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিজিয়া খাতুন, ঝর্ণা খাতুন, আকলিমা খাতুন, ইসমাঈল হোসেন, আলমগীর খাঁ, আব্দুল কুদ্দুস, হযরত আলী, জসিম উদ্দিন, আশানুর রহমান, আ: গনি সহ গনমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট ঘোষনা শেষে বাজেট বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ।
office@ukantho.com