রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের শুভ উদ্বোধন

উচ্চকন্ঠ   12-Jan-2025   56

Photo

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপ শাখারভ শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১ টায় শহরের বড় বাজার নলডাঙ্গা রোডে বিশ্বাস প্লাজার ২য় তলায় অবস্থিত এনআরবিসি ব্যাংক পিএলসি অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এনআরবিসি ব্যংকের কর্মকর্তা এসভিপি আব্দুল গফুর রানা ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা আহছানুল হক এনাম ও আব্দুল আলিম।
এনআরবিসি ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক নাসিম রেজার উপস্থাপনায় অত্র শাখা কার্ষালয়ে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক নজরুল ইসলাম তোতা, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা প্রমুখ।
উদ্বোধন অনুষ্টানে কালীগঞ্জ বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ব্যাবসায়ী, সুধীজনসহ গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ ফিতা কেটে ব্যাংকটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপর ব্যাংকটির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ নজরুল ইসলাম।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল...

Photo

চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ এই বছরই শুরু হবে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের বিনিয়োগ...

Photo

জনগণের আশা-আকাংখা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের

এফএনএস: দেশের জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে কাজ করার জন্য সবার প্রতি...

Photo

নড়াইলে দু-পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় আধিপত্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত