সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

উচ্চকন্ঠ   05-Aug-2025   54

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জনি উপজেলা মোল্লাকুয়া গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে ও ঝিনাইদহ আদালতে মুহুরির কাজ করতেন।
নিহতের প্রতিবেশী স্কুল শিক্ষক আব্দুস ছালাম জানান, সোমবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে কামড় দেয়। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে। এরপর বাড়ি এসে আবার শুয়ে পড়ে। পরে আরো অসুস্থ্য হয়ে পড়লে ভোর সাড়ে ৫টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় ডাক্তার তার চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা হাসপতালে পাঠিয়ে দেন। সেখান থেকে যশোর নেওয়ার পথে সকাল ৭টার দিকে মারা যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দ্বায়িত্বে ছিলেন। তবে, রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌছালে পরিবার তাকে হাসপাতালে এনেছিলেন। হাসপাতালে আনার পর রোগীকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর ২৫০ শয্যা হাসপতালে রেফার করেন।

office@ukantho.com


Photo

আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে: সাঈদীপুত্র

এফএনএস: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী...

Photo

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার...

Photo

ফরিদপুরে ভুয়া র‍্যাবকে ধাওয়া, আসল-নকল দুপক্ষকেই গণপিটুনি!

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড়...

Photo

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলম অপুকে অপহরণের অভিযোগ

এফএনএস: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগসাস) বহিষ্কৃত যুগ্ম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত