মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক, জরিমানা আদায় ও জাল পুড়িয়ে ভষ্মিভূত

উচ্চকন্ঠ   24-Jun-2026   64

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করেছে। এ সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ভষ্মিভূত করা হয়। বুধবার বেলা ১১ ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে ওই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এক অভিযান চালায়। এ সময়ে দুটি প্রতিষ্টান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ সময় নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে ভষ্মিভূত করা হয়। অভিযানকালে পুলিশ, র‌্যাব ও মৎস অফিসের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দৃষ্টিনন্দন বিলাশবহুল মসজিদ, দেখতে দর্শনার্থীদের ভীড়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার...

Photo

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক...

Photo

কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত