সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান নারীর ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ: সাইফুল ইসলাম ফিরোজ

উচ্চকন্ঠ   24-Oct-2025   54

Photo

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রভিত্তিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের মহিলা নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে তত্তিপুর-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মারুফ বিল্লাহ এবং সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন প্রমুখ। এছাড়া উপজেলা মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান নারীর ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ নারীর অংশগ্রহণ ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করে যারা মানুষকে ভুল পথে নিতে চায়, তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম—এখানে জোরজবরদস্তি, ভয় দেখানো বা বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আমাদের উচিত সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের কল্যাণে কাজ করা।

office@ukantho.com


Photo

প্রার্থীর ওপর হামলা নির্বাচন সুষ্ঠু হওয়া প্রশ্নে আশঙ্কা সৃষ্টি করেছে: ভিপি সাদিক কায়েম

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

Photo

মহেশপুরে ইতিহাস গড়া জামায়াতের নারী সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

কালীগঞ্জে মটর শ্রমিক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর...

Photo

তরুণীর সঙ্গে অশোভন আচরণ করায় আ. লীগ নেতাকে গণপিটুনি

এফএনএস: যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত রায়পুরে এক নারীর সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত