বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে নলকূপ স্থাপন

উচ্চকন্ঠ   18-Aug-2025   46

Photo

হোসনে মোবারক তাসিন, নিজস্ব প্রতিবেদক: সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি নলকূপ স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা । সোমবার সকাল সাড়ে দশটায় কলেজের অনার্স ভবনের সামনে এ নলকূপের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ আরিফ হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একমাত্র সওয়াবের আশায় এই টিউবওয়েলটি মানুষের কল্যাণে উৎসর্গ করেছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের উচিত ছাত্রশিবিরকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করা।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কলেজে পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও এতদিন একটি নলকূপ স্থাপন করা যায়নি। এমনকি কয়েকবার ইউএনওর কাছে যাওয়ার পরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ ছাত্রশিবিরের এই উদ্যোগে আমরা সত্যিই কৃতজ্ঞ।
শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে জানান, তাদের জন্য একটি নলকূপের অত্যন্ত প্রয়োজন ছিল। ক্লাসের বিরতিতে কিংবা বিকালে খেলাধুলার সময়ে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তারা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। নতুন নলকূপ স্থাপনের মাধ্যমে সেই সমস্যা নিরসন হবে বলে তারা আশা ব্যক্ত করেন।
ভবিষ্যতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষা ও পানির সংকট নিরসনে এ নলকূপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কলেজ কর্তৃপক্ষ। তারা আরও আশ্বস্ত করেন যে, সঠিক রক্ষণাবেক্ষণ ও যত্নের মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ নলকূপ থেকে উপকৃত হতে পারবে।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আমিরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি: আওয়ামী দোসরদের খায়েশ পূরণ হলো না

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির কথিত নির্বাচনে...

Photo

মাদারীপুরে মাদরাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু

এফএনএস: মাদারীপুরে মাদরাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় তানহা আক্তার...

Photo

কালীগঞ্জের এক সংগ্রামী নাম শহীদুল ইসলাম

রেজাউল ইসলামঃ কালীগঞ্জের এক সংগ্রামী নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত