রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

উচ্চকন্ঠ   20-Nov-2025   62

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও সম্মানহানিকর তথ্যপ্রচারের অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলার আবেদন খারিজ করেছেন আদালত। মামলা গ্রহণ করার উপাদান না থাকায় আবেদনটি খারিজ করেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটোর শাহিন মাহমুদ (এম. এইচ) ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়। গত বুধবার আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। একদিন পর আদালত বৃহস্পতিবার এ আদেশ দিলেন। মামলার আবেদনে বলা হয়, এ বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়ালি বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। মামলার আসামি শাহিন মাহমুদ গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ করে পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুপ গাড়ী না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত। যার মাধ্যমে আসামি কান্ডজ্ঞানহীন ও মিথ্যা পোষ্ট দিয়ে বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এতে আরও বলা হয়, তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করতে আসামি উদ্দেশ্যেমূলকভাবে অপরাধমূলক কর্মকান্ড করেছে। আসামির দাবীকৃত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি।

office@ukantho.com


Photo

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস...

Photo

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা...

Photo

শৈলকুপায় দলিল লেখক শাহাবুদ্দিনের সিন্ডিকেটে জিম্মি কর্মকর্তারাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রার...

Photo

চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত