সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

উচ্চকন্ঠ   03-May-2025   57

Photo

এফএনএস: রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক জনগণ। সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন জনগণের অনুমতি লাগবে। এই জমি আপনি অন্যকে ব্যবহার করতে দিবেন কিনা অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত। জনগণের প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের করিডোর কেউ ব্যবহার করবে জনগণ জানবে না, সেটি হতে পারে না। দেশ সবার, দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করবো। তিনি আরও বলেন, দেশের মালিক এ দেশের জনগণ। দেশের মালিকানা, দেশের মানুষের ভোটের অধিকার মানুষ ফেরত চায়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তিন কোটি ৬০ লাখ নতুন ভোটার তারা ভোট দিতে পারেনি। এই দেশের মালিক কেউ এককভাবে নয়। ফ্যাসিবাদ, স্বৈরাচার বিদায় হয়েছে, বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই মানুষের প্রত্যাশা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, সেটিই বিএনপি চাচ্ছে। এসময় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র...

Photo

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ায় আতিকুর রহমান মন্ডল সাগর (৩২) নামের স্বেচ্ছাসেবক দলের...

Photo

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস...

Photo

ওটিপি সমস্যায় সারা দেশে এনআইডি সেবা বন্ধ

এফএনএস: সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িকভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত