রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

উচ্চকন্ঠ   16-Jul-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন সেচ্ছাসেবী, সামাজিক ও এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত এনজিও কর্মী, সেচ্ছাসেবী, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এসময় আত্মহত্যা প্রতিরোধে নানা দিকনির্দেশনা নিয়ে কথা বলেন বক্তারা। এ লক্ষ্যে স্কুল ক্যাম্পেনিং, প্রচার-প্রচারণার ওপর জোর দেয়ার দাবি জানান তারা।
তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পাশাপাশি সামাজিক অপরাধ, অপরাধপ্রবণতা ও মাদকের আগ্রাসন রোধ করতে হবে। একই ভাবে পারিবারিক সম্পর্ক উন্নতকরণ, শিক্ষার প্রসার, ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। আত্মহত্যা একটি মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন ভাবে আত্মহত্যা রোধে কাজ করার আহ্বান জানান বক্তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল...

Photo

৫ আগস্ট ঘটিয়েছে জামায়াত, এমন মন্তব্যের জেরে ফজলুর রহমানকে শোকজ

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর...

Photo

বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও কমিটি গঠন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মারস এসোসিয়েশন ঝিনাইদহের...

Photo

শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত