রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভিপি নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

উচ্চকন্ঠ   08-Sep-2025   64

Photo

এফএনএস: ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাকের হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইঞ্জুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই। সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার নিজ রুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে পরিচালক আরও জানান, চোখের রক্ত জমাট বাধাও সরে গেছে। তিনি আরও জানান, নুরের জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে। জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার দত্তনগর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এশিয়ার...

Photo

জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর চক্রান্ত চলছে: রাশেদ খান

এফএনএস:গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামীতে জাতীয়...

Photo

বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না: এনসিপির সারোয়ার তুষার

এফএনএস: বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে...

Photo

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

এফএনএস: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত