রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

বেজপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা

উচ্চকন্ঠ   16-Apr-2025   66

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জ বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও ৩দিন ব্যাপি বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। পহেলা বৈশাখ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। এ দিনকে কেন্দ্র করে বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছরই বৈশাখী মেলা উদযাপিত হয়। তারই ধারাবাহিকতায় এবছর মেলাটি আরো বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে। মেলার মাঠের পাশেই তমাল গাছের অবস্থান হওয়ায় দূর দুরন্ত থেকে দর্শনার্থী আসছে এখানে। মেলার মাঠে বসেছে বিভিন্ন মুখরোচক খাবারের দোকান এবং রয়েছে বাচ্চাদের জন্য হরেক রকমের স্টল। মেলার স্টল মালিকদের সাথে কথা বলে জানা যায় অন্য বছরের তুলনায় এবছর তাদের বেচাকেনা অনেক ভালো হচ্ছে। দর্শনার্থীরা জানায় তারা মেলার আয়োজনে খুশি। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে এখানে অনেক বড় আকারে বৈশাখী মেলা উদযাপন করা সম্ভব।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিশ্বব্যাংকের প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় বিশ্বব্যাংকের...

Photo

দেশে অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প নেই: টুকু

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি...

Photo

রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস...

Photo

ফরিদপুরে আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত