মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কালীগঞ্জ কলাহাটা: পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

উচ্চকন্ঠ   21-Jun-2025   49

Photo

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কলাহাটা মোড়। প্রতি শুক্র ও সোমবার এখানে জমে ওঠে এতদাঞ্চলের একসময়ের সবচেয়ে বড় কলার হাট। বিগত দিন থেকেই কলার হাটটি কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কের দুই ধার ঘেষে বসে। হাটের পর কলার বর্জ্য যেমন- পাতা ও ছড়া পড়ে থাকে রাস্তার দুই পাশে। কিছু বর্জ্য পড়ে মহাসড়কের উপরে। এছাড়াও রাস্তার দুই ধার ঘেষে এসকল পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ পদার্থ পড়ে থাকায় রাস্তাটিও সংকীর্ণ হয়ে পড়ে। ফলে প্রতিনিয়ত বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি। মাঝে মধ্যেই মটর সাইকেল ও বাইসাইকেল আরোহীরা পিছলে পড়ে যাচ্ছেন রাস্তার উপরে। এতে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক জীবনঘাতি দূর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই কলার হাটটি কালীগঞ্জ পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতি বছর এই হাটটি ইজারা দিয়ে একটি মোটা অংকের টাকা উপার্জন করে কালীগঞ্জ পৌর কর্তৃপক্ষ। কলার হাটটি হাটের পরপরই পরিষ্কার করার দায়িত্বও পৌর কর্তৃপক্ষের। কিন্তু পৌর কর্তৃপক্ষ সে দায়িত্ব পালন করছে না। ফলে হাটের পরেও পরিষ্কার হচ্ছে না আবর্জনা। স্থানীয় বাসিন্দা ছব্দুল আলী, তারেক আজিজ, ডা. অরবিন্দু বিশ্বাস, আব্দুস সহিদ, নাজমুল হাসান সহ আরো অনেকের সাথে আলাপকালে তারা উচ্চকন্ঠ নিউজকে জানান, পৌরসভা কখনোই এই আবর্জনা পরিষ্কার করে না। দূর্ঘটনা রোধে স্থানীয়রাই এই আবর্জনা পরিষ্কার করে থাকে। তারা আরো প্রশ্ন রাখেন, পৌর ট্যাক্স দিয়ে যদি নিজেদেরই আবর্জনা পরিষ্কার করা লাগে তাহলে পৌরসভা কি সেবা দিচ্ছে তার নাগরিকদের? সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবী জানিয়েছেন স্থানীয়রা।

office@ukantho.com


Photo

কম্বোডিয়ায় ভাগ্য পাল্টাতে গিয়ে লাশ হলেন সোহাগ, মৃতদেহের অপেক্ষায় পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ায় গিয়ে দালালের নির্যাতনের...

Photo

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি...

Photo

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো...

Photo

বহু অপকর্মের হোতা, বারোবাজারের ত্রাস সন্ত্রাসী কালাম চেয়ারম্যান ভাইসহ আটক

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত