সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষী কর্মকর্তার বাসায় চুরি

উচ্চকন্ঠ   09-Jan-2026   96

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত এক বাংলাদেশি সেনা কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার ছাদের সিড়ির টিন খুলে এবং ছাদে যাওয়ার গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী নেডি লেফটেন্যান্ট নাজমুস সাকিব বর্তমানে সুদান জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত রয়েছেন। তার বাসাটি কালীগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কে রাসেল মুন্সির রাইচ মিল সংলগ্ন এলাকায় অবস্থিত। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত (৪ জানুয়ারি-২৬) ইং তারিখ রাতে চুরির ঘটনা ঘটে। তবে বিষয়টি জানা যায় ৮ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে।
জানা গেছে, ঘটনার সময় বাসায় কেউ উপস্থিত ছিলেন না। নাজমুস সাকিব বিদেশে অবস্থান করায় তার মা রাবেয়া খাতুন, যিনি বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গ্রামের বাড়িতে থাকেন। তার স্ত্রী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। বাসার নিচতলায় কোনো ভাড়াটিয়া বা বসবাসকারী না থাকায় নিরাপত্তা ঝুঁকি ছিল বলে ধারণা করা হচ্ছে।
চোরেরা বাসা থেকে একটি টেলিভিশন, একটি মাইক্রোওভেন, একটি কাপড় ইস্ত্রি করার আয়রন, পাঁচটি শাড়ি, পাঁচটি দামী কম্বলসহ বিভিন্ন কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য এক লক্ষাধিক টাকা বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নাজমুস সাকিবের মামা মোঃ রেজাউল ইসলাম কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। তবে এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৭ জনের প্রাণহানি

এফএনএস: ওমান ফেরত স্বজনকে বাড়িতে আনতে গিয়ে নোয়াখালীতে প্রাণ গেল একই...

Photo

নড়াইলে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া...

Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন, প্রতিবেদন শেষে চূড়ান্ত হবে স্থান নির্বাচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল...

Photo

মরুভূমির ফল রকমেলন(সাম্মাম) এর বাম্পার ফলন

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনিধ: চুয়াডাঙ্গার জেলা জীবননগর উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত