রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন

উচ্চকন্ঠ   18-Jan-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারের ডিলারশীপ বাতিল এবং সার সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তা মোড়ে শৈলকুপাবাসীর ব্যানারে এতে স্থানীয় কৃষক ও এলাকাবাসী অংশ নেয়। এসময় ৫ দফা দাবি জানিয়ে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষক সংগঠক অ্যাড. লাবাবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্ডু প্রমুখ। এছাড়া রাশেদ আহমেদ, কৃষক আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান, জহুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘প্রতিবছর পেঁয়াজসহ ফসলের মৌসুমে সার সংকট তৈরি করে উচ্চমূল্যে বিক্রি করে সার সিন্ডিকেটকারীরা। ফলে সাধারণ কৃষক বঞ্চনার শিকার হয়। তাই প্রকৃত কৃষকের ডেটাবেইজ করা, সারের সুষ্ঠু বন্টন, সরকারি দামে সরাসরি কৃষক পর্যায়ে সার সরবরাহ, ন্যায্য দাম নিশ্চিত ও প্রান্তিক কৃষকের জন্য সহজ ঋনের ব্যবস্থাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন কৃষক নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস...

Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

Photo

আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্যদের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে- উপদেষ্টা ফরিদা আখতার

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের...

Photo

নড়াইলে জামায়াত ইসলামের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে জামায়াত ইসলামের ওয়ার্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত