বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জনগণের সমর্থনেই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রেস সচিব

উচ্চকন্ঠ   17-May-2025   69

Photo

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণে সমর্থন ছিল। আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি বিচারটা দ্রæত হোক। তবে এটি নিয়ে যেন কোনো অন্যায় না হয়। শুক্রবার নিজ জেলা মাগুরায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেস ক্লাব পরিদর্শন করেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, দেশের আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করছে। জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিষয়টি নিশ্চিত যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, আশা করছি আমরা ন্যায়বিচার দেখতে পাব। ন্যায়বিচারের জন্য যত দ্রæত বিচারিক কাজটি করা যায় সেটি করেছি। কেবিনেট এটি নিয়ে আইন প্রয়োজনীয় সংস্কার করেছে। আমরা আশা করছি এক্ষেত্রে ন্যায়বিচার হবে। এক প্রসঙ্গ উঠলে প্রেস সচিব বলেন, মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টিতে কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে। এ সময় মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে প্রচন্ড রোদ উপেক্ষা করে বাইকারদের দীর্ঘ লাইন

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরে সন্তুষ্টি প্রকাশ

এফএনএস: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক)...

Photo

ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

এফএনএস: নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে...

Photo

পাওনাদারের ভয়ে স্বপরিবারে পালিয়ে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আটক

এফএনএস: আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত