সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পাওনাদারের ভয়ে স্বপরিবারে পালিয়ে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আটক

উচ্চকন্ঠ   28-Aug-2026   18

Photo

এফএনএস: আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে আটক করেছে পুলিশ। তবে কী কারণে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের একটি দল। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক গাজী কালাম জানান, গত দুই দিনের চেষ্টার পর এই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। চাঁদপুরে কাউকে কিছু না বলে গ্রামের বাড়িতে কেন, জবাব দিচ্ছেন না পিন্টু দাস। এর আগে হঠাৎ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে আত্মগোপনে চলে যান পিন্টু দাস। বিষয়টি জানাজানি হলে ব্যাপক হইচই শুরু হয়। পরে পিন্টুর নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনায় বাড়ির মালিক সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার কাছে অনেকে স্বর্ণ বন্ধক রেখে নগদ টাকা নিতেন। সাধারণ মানুষের সেই স্বর্ণ নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। তবে আত্মগোপনের কারণ বা অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দেননি পিন্টু দাস।

office@ukantho.com


Photo

মাইলষ্টোন স্কুলে নিহতদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...

Photo

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বাংলাদেশ...

Photo

গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর, পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০

এফএনএস: গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও...

Photo

সাতক্ষীরায় কনস্টেবলের মরদেহ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরার সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে এক পুলিশ সদস্যের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত