বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে প্রচন্ড রোদ উপেক্ষা করে বাইকারদের দীর্ঘ লাইন

উচ্চকন্ঠ   04-Apr-2026   61

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : সারাদেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জে কয়েকদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে রোদ উপেক্ষা করে বাইকারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে। তবে পাম্পে তেল এসেছে এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শত শত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইনের। এমনকি ঝড়-বৃষ্টির প্রতিকূল আবহাওয়াও থামাতে পারছে না তেলপ্রত্যাশীদের।
শনিবার ৪ এপ্রিল সকাল ৭টার দিকে কালীগঞ্জ শহরের আয়েশা ফিলিং স্টেশনে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকা শামিম নামে এক বাইকার বলেন, ‘রাত ৩ টা থেকেই পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে আছি, সামনে প্রচুর মোটরসাইকেল অপেক্ষায় আছে। বাইকে একদম তেল নেই, তাই রোদে পুড়ে হলেও আজ তেল নিতেই হবে।’
বকুল নামে আরেক মোটরসাইকেল চালক জানান, ‘আমি ভোর ৫টা থেকে সিরিয়ালে আছি। আগামীকাল পরিবার নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব, কিন্তু বাইকে তেল নেই। তাই কষ্ট হলেও তেল না নিয়ে বাসায় ফিরছি না।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৮ টি ফিলিং স্টেশন রয়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে তেল আসার পরপরই তারা সরবরাহ শুরু করছেন। শৃঙ্খলা বজায় রাখতে অধিকাংশ পাম্পে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে।
ফিলিং স্টেশনের স্টাফরা বলেন, ‘আমরা তেল পাওয়ার সাথে সাথেই গ্রাহকদের দিচ্ছি। তবে একসাথে অনেক মোটরসাইকেল চলে আসায় মাঝে মাঝে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যতক্ষণ তেল স্টকে আছে, আমরা দিয়ে যাব।

office@ukantho.com


Photo

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর চাওয়া হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে...

Photo

বিএনপি ক্ষমতায় আসলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না: জয়নুল আবেদীন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট...

Photo

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত